ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ওসি শাহাবুদ্দিন খলিফাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয় থেকে এই আদেশ দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের সময় শাহজাদপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে লেখা লিফলেট বিতরণ করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের গত সোমবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ না করেই কারাগারে পাঠানো হয় বলে অভিযোগ উঠেছে।