ওসি হেলালের জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনের মামলায় খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক গতকাল রোববার এই আদেশ দেন। এর আগে ৩ এপ্রিল একই মামলায় হেলাল উদ্দিনের জামিনের আবেদন নাকচ করেন ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলাম। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়েছিল। গত ১৫ জুলাই কাদেরকে আটক করে পুলিশ। পরদিন ওসি হেলাল তাঁর কক্ষে নিয়ে কাদেরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন।