ওসিকে অপসারণের দাবিতে এককাট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ এনে তাঁর অপসারণের দাবি জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধিরা।এ দাবিতে গত ৩০ আগস্ট থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বর্জন করে আসছেন। এর আগে ওসির অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়।জনপ্রতিনিধিদের অভিযোগ, রওশন মোস্তফা পীরগঞ্জ থানায় যোগ দেওয়ার পর থেকে ক্ষমতার দাপট দেখিয়ে ইউপি, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। বর্তমানে উপজেলায় চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণসহ মাদকদ্রব্য কেনাবেচা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। থানায় মামলা করতে গেলে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত উৎকোচ দিতে হয়। না দিলে ওসি মামলা রেকর্ড করেন না। অভিযোগ অস্বীকার করে রওশন মোস্তফা বলেন, ‘স্বার্থ হাসিল করতে না পেরে চেয়ারম্যানরা আমার বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছেন।’উপজেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আফছার আলী বলেন, ওসির অপসারণ না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা কমিটির সভা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।