ওসিকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের আদেশ অমান্য করায় নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমেদকে ২০০ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।সৈয়দপুর-ডোমার জ্যেষ্ঠ সহকারী জজ মতিউর রহমান গত রোববার দুপুরে এ রায় দেন। রায়ের পর আবু আক্কাছ আহমেদ তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে আদালত থেকে বেরিয়ে আসেন।একটি মামলায় একজন গৃহবধূর স্বামীর সম্পত্তি ক্রোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদালতের আদেশ পালন না করায় আদালত ওসিকে ওই দণ্ডাদেশ দেন।