ওসিকে তথ্য দেওয়ার নির্দেশ দিলেন তথ্য কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নারী নির্যাতন মামলাসংক্রান্ত সব তথ্য আবেদনকারীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন তথ্য কমিশন। গতকাল সোমবার এ বিষয়ে শুনানি শেষে তথ্য কমিশন এ নির্দেশ দেন। তাহেরা বেগম একজন গৃহিণী। তিনি ২০১১ সালের জুন পর্যন্ত থানায় কতজন নারী নির্যাতনের অভিযোগ করেছিলেন, সে সংক্রান্ত তথ্য জানার জন্য একটি আবেদন করেন। ২০১১ সালের ৩০ জুলাই তিনি এ আবেদন করলেও থানা থেকে তথ্য দেওয়া হয়নি। এরপর তথ্য অধিকার আইন অনুযায়ী ২০১১ সালের ৩০ অক্টোবর তিনি এ ব্যাপারে তথ্য কমিশনে অভিযোগ দেন। গতকাল এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশন সৈয়দপুর থানার ওসি জামালউদ্দিনকে নারী নির্যাতন মামলাসংক্রান্ত সব তথ্য আবেদনকারীকে ফটোকপি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির এবং দুই তথ্য কমিশনার এম এ তাহের ও সাদেকা হালিম শুনানি করেন।