ওসিকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে ওই থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার (এএপি) কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। এসপি মো. মিরাজ উদ্দিন আহমেদ জানান, প্রশাসনিক কারণে তাঁকে পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। থানার পুলিশ ও স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, ওসি মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনসহ দুর্নীতির নানা অভিযোগ রয়েছে। এর আগে মিজানুর রহমানের বিরুদ্ধে এসব অভিযোগ এনে কাজীপুরের সীমান্ত বাজার এলাকায় স্থানীয় লোকজন মিছিল ও সমাবেশ করেন।