ওসিকে প্রত্যাহার, হাবিলদার বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাই পণ্য ধরতে সহায়তা করায় রেলকর্মীকে মারধরের অভিযোগে আখাউড়া রেলওয়ে থানার হাবিলদারকে বরখাস্ত এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।গত মঙ্গলবার আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ও চোরাকারবারিরা মিলে রেলওয়ের এক পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করে। এ ঘটনার তদন্তে গতকাল বুধবার দুপুরে রেলওয়ে চট্টগ্রাম পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম ফজলুল হক আখাউড়ায় যান। তদন্ত শেষে তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ রেলওয়ের ওই কর্মী প্রকাশ হরিজনকে অন্যায়ভাবে মারধর করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও হরিজন সম্প্রদায়ের লোকজনের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত হাবিলদার আসাদুজ্জামানকে বরখাস্ত এবং ওসিকেও প্রত্যাহার করা হয়েছে। আহত রেলকর্মী প্রকাশের চিকিৎসা করাবে রেলপুলিশ। ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।আখাউড়া রেলওয়ে সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, রেলপথে পুলিশের সহায়তায় চোরাচালান হলে তাদের সংগঠন আবারও আন্দোলনে যাবে।মঙ্গলবার ট্রেন থেকে ভারতীয় চোরাই পণ্য আটক করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সহায়তা করে রেলওয়ের পরিচ্ছন্নতাকর্মী প্রকাশ। এ কারণে রেলওয়ে পুলিশের হাবিলদার আসাদুজ্জামান ও চোরাকারবারিরা প্রকাশকে ট্রেন থেকে নামিয়ে মারধর করে। পরে হাতকড়া পরিয়ে রেলওয়ে পুলিশের স্টেশন প্ল্যাটফর্মের কক্ষে নিয়েও নির্যাতন করা হয়।