ওসিকে সময় বেঁধে দিল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।লোহাগড়া শহরে গতকাল সোমবার দুপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সমাবেশে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবে ওসি মো. রকিব খান বলেন, পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলার তদন্তে ছাত্রলীগ কর্মী ছগির উদ্দিনের নাম এসেছে। তাই ছগিরকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়েছে। অন্যান্য মামলার তদন্ত চলছে।