ওসির অপসারণের দাবিতে অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন মোটর শ্রমিকেরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদের অপসারণের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। শ্রমিক ইউনিয়নের সম্পাদক লেবু মিয়া জানান, গত ৩০ জুন ঢাকা-রংপুর মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ গোপন সমঝোতার ভিত্তিতে দুর্ঘটনাকবলিত একটি ট্রাক ছেড়ে দিয়ে অন্য ট্রাকটি আটকে রাখে। পরে স্থানীয় শ্রমিকেরা ওই ট্রাকটি ছেড়ে দেওয়ার জন্য হাইওয়ে পুলিশের কাছে যান। কিন্তু তারা শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করে।