ওসির অপসারণের দাবিতে সভা বর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছায় আইনশৃঙ্খলা-পরিস্থিতির অবনতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে গতকাল বুধবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বর্জন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।পীরগাছা থানার ওসি রওশন মোস্তাফা বলেন, ‘আমি কোনো চেয়ারম্যান বা রাজনৈতিক নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করিনি। তাঁরা আমার কাছে অন্যায় দাবি নিয়ে আসায় আমি তা মেনে নিইনি। এ কারণে তাঁরা আমার অপসারণ দাবি করেছেন।’