ওসির বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাসায় চুরি হয়েছে। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার মোকছেদ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। মোকছেদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার জিগেনপুর ইউনিয়নের বড়ইহাট গ্রামের বাসিন্দা। তিনি প্রায় চার মাস ধরে ধুনট থানায় বাবুর্চির কাজ করেন।