ওসির মাইকিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাজারে, চায়ের স্টলে, আড্ডাখানায় ও গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া বাসা-বাড়ির বাইরে পাওয়া গেলে তাদের আটক করে আইনের আওতায় আনা হবে। গতকাল শুক্রবার সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম অভিভাবকদের উদ্দেশ্যে সতর্কতামূলক এ মাইকিং করেন। ওসি গত সোমবার সখীপুর থানায় নতুন যোগদান করেছেন। ওসি প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা রাতের বেলায় বাড়ির বাইরে থাকলে মাদকসহ নানা ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়বে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতে রাতের বেলায় পড়ার টেবিলে থাকে সে জন্য অভিভাবকদের মধ্যে সতর্কতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।