ওসিসহ নয়জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ব্যবসায়ীকে জিমিঞ্চ করে ঘুষ আদায়ের অভিযোগে ওসিসহ নয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ মামলাটি করেন নগরের চান্দগাঁও এলাকার রুস্তম আলী নামের একজন ব্যবসায়ী।
আদালত মামলার অভিযোগে দায়ের হওয়া বিষয়গুলো তদন্ত করতে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দেন। ২৭ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কক্সবাজারের পেকুয়া থানার ওসি মঈনুদ্দীন, ওই থানার উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন।
বাদী অভিযোগে উল্লেখ করেন, চলতি বছরের ১১ আগস্ট ও পরদিন আসামিরা শহর থেকে গ্রামের বাড়ি পেকুয়ার গিলে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিলে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানোর হুমকি দেন।