ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করেছিল আলোচনা ও সংগীতানুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান আলোচক মোবারক হোসেন খান বলেন, ত্রয়োদশ শতকে আমীর খসরু, পরবর্তী সময়ে তানসেনের পর কেবল আলাউদ্দিন খাঁ-ই উচ্চাঙ্গসংগীতে একটি ঘরানা সৃষ্টি করতে পেরেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর সভাপতি লিয়াকত আলী। শুরুতে আলাউদ্দিন খাঁর জীবন নিয়ে তৈরি বাবা প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।