ওড়না পেঁচিয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে অটো ভ্যানগাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে ছালেহা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার আন্ধি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছালেহা বেগম উপজেলার বানিয়ারসীট গ্রামের খোকা মিয়ার স্ত্রী। ছালেহা তাঁর পাঁচ বছরের সন্তানকে সঙ্গে নিয়ে দুপুরে অটো ভ্যানগাড়িতে করে উপজেলার মহানন্দপুর গ্রামে মেয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে আন্ধি এলাকায় পৌঁছালে ভ্যানগাড়ির চাকায় ছালেহার ওড়না পেঁচিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে মাথায় আঘাত পান ছালেহা। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।