ওয়াই-ফাই উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগর ভবনে ওয়াই-ফাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে নগর ভবন প্রাঙ্গণে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনকালে সাবেক মেয়র বলেন, ‘নগর ভবনে এ কার্যক্রম চালু হচ্ছে দেখে আমি আনন্দিত। পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও ওয়াই-ফাই চালু করা হবে বলে আশা করছি।’