প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের হাতের মুঠোয় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে রাজশাহী কলেজে চালু হলো ওয়াই-ফাই সেবা। গতকাল বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে এ সেবার উদ্বোধন করেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। শর্ত সাপেক্ষে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা এ সেবা গ্রহণের সুযোগ পাবেন। কলেজের অধ্যক্ষ হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুজিবুর রহমান, কলেজের উপাধ্যক্ষ আল ফারুক চৌধুরী ও কাউন্সিলর কামরুজ্জামান।