ওয়াই-ফাই স্মার্ট এয়ারকন্ডিশনার বাজারজাত শুরু করল হেইজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথম ওয়াই-ফাই স্মার্ট এয়ারকন্ডিশনার বাজারজাত শুরু করেছে হেইজ বাংলাদেশ৷ এ এয়ারকন্ডিশনার ব্যবহারকারী স্মার্টফোনের মাধ্যমে যেকোনো জায়গা থেকে যেকোনো সময় এটা চালাতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন৷ নতুন এ এয়ারকন্ডিশনার যেমন এক বা একাধিক স্মার্টফোন থেকে চালানো ও নিয়ন্ত্রণ করা সম্ভব, তেমনি সেন্ট্রাল এয়ারকন্ডিশনার সিস্টেমের মতো একটি স্মার্টফোন দিয়েও একই সঙ্গে এক বা একাধিক এয়ারকন্ডিশনার চালানো সম্ভব৷ এয়ারকন্ডিশনারগুলো দুটি সিরিজের৷ একটি অ্যাকুয়া ন্যানো টেকনোলজি-সংবলিত প্লাটিনাম ও অন্যটি ৫১ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ-সাশ্রয়ী ইনভারটার৷ বাজারজাতকরণ উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেইজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাজিদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷