ওয়াইকেকে বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে আড়াই শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে জাপানভিত্তিক বহুজাতিক জিপার প্রস্তুতকারী কোম্পানি ওয়াইকেকে বাংলাদেশ। গত রোববার মধ্যরাতে রাজধানীর প্রধান সড়কগুলোর ফুটপাতসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে ঘুমিয়ে থাকেন—এমন আড়াই শতাধিক ছিন্নমূল নর-নারী ও শিশুকে কম্বল দেওয়া হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কোসুকে মিমি রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির শুরু করেন। পরে রাজধানীর মহাখালী, গ্রিন রোড, মোহাম্মদপুর, ধানমন্ডি সেতু, তেজগাঁওসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ফুটপাতবাসী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মাসুদ করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।