ওয়াইফাই-সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে নতুন বাক্তার চর উচ্চবিদ্যালয় ও কলেজে ওয়াইফাই–সেবা চালু করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে এ সেবা চালু করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা চালু করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, নতুন বাক্তার চর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মাসুদুল ইসলাম, প্রভাষক আওলাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক বাহাজ উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, মজিবর রহমান প্রমুখ।