ওয়াই-ফাই জোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে প্রথম ফ্রি ওয়াই-ফাই জোনের স্বীকৃতি পেল শহরের দশানী মোড়ে অবস্থিত ধানসিঁড়ি রেস্তোরাঁ। মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের পাঁচ কোটি গ্রাহক নেটওয়ার্কভুক্ত হওয়ার আনুষ্ঠানিকতার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই রেস্তোরাঁয় ওয়াই-ফাই জোন স্থাপন করে। গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজার মো. বেলাল হোসেন বলেন, ধানসিঁড়ি রেস্তোরাঁই বাগেরহাটের প্রথম ফ্রি ওয়াই-ফাই জোন। এখন থেকে এখানে গ্রাহকেরা প্রতিমাসে ৩২ জিবি ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।