ওয়াকআউটের মধ্য দিয়ে সংসদের অধিবেশন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে জাতীয় সংসদের ঘটনাবহুল অষ্টম অধিবেশন গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সম্পর্কিত সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনার সুযোগ না দেওয়ায় বিরোধী দল অধিবেশন শেষ হওয়ার কয়েক মিনিট আগে ওয়াকআউট করে। এ সময় স্পিকার আবদুল হামিদ বলেন, রেওয়াজ অনুযায়ী এ ধরনের সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনার নজির নেই।অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার বলেন, বিরোধী দল সংসদে সরকারের সমালোচনা করেছে এবং মতভিন্নতার কারণে ওয়াকআউট করেছে। এটা সংসদীয় কাজের অংশ। বিরোধী দল ভবিষ্যতেও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে পারবে। গণতন্ত্রের স্বার্থে সরকারি ও বিরোধী দল পরস্পরকে আস্থায় নিতে হবে। সংসদকে প্রাণবন্ত রাখায় তিনি সরকারি ও বিরোধী দলের সদস্যদের ধন্যবাদ জানান।অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সম্পর্কিত আলোচনায়্র সরকারি ও বিরোধী দলের ২২৭ জন অংশ নেন।