ওয়াকিটকি না থাকায় ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া-কাওড়াকান্দি নৌপথে দায়িত্ব পালনকারী অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা-কর্মচারীদের কাছে দীর্ঘদিন ধরে কোনো ওয়াকিটকি নেই। এতে চলতি শীত মৌসুমের ঘন কুয়াশায় ফেরি পরিচালনার ক্ষেত্রে তাঁদের ভীষণ সমস্যা হচ্ছে।রো রো ফেরি শাহ্ মখদুমের মাস্টার ইনচার্জ এবং ইনল্যান্ড মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এম এম ইদ্রিস হোসেন সিরাজী জানান, এই রুটের প্রতিটি ফেরিতে ওয়াকিটকি দেওয়ার কথা ছিল। ওয়াকিটকি না থাকায় কুয়াশার মধ্যে ফেরিগুলো নদীর কোন কোন চ্যানেলে অবস্থান করছে বা কোনো দুর্ঘটনা হয়েছে কি না, তাত্ক্ষণিকভাবে জানা যাচ্ছে না। প্রায় ১৬ কিলোমিটার দূরত্বের দীর্ঘ এই রুটের বেশির ভাগ স্থানে মোবাইল নেটওয়ার্ক থাকে না। তাই দ্রুত প্রতিটি ফেরিতে ওয়াকিটকির ব্যবস্থা করা প্রয়োজন।ওয়াকিটকি না থাকায় ফেরি পরিচালনায় বিড়ম্বনার কথা স্বীকার করে বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের এ জি এম আশিকুর রহমান জানান, ছয় মাস আগে এই নৌপথে সাতটি ওয়াকিটকি সরবরাহ করার এক মাসের মধ্যেই সেগুলো বিকল হয়ে যায়। পরে তা সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে ফেরত পাঠানো হয়েছে।