ওয়াগ্গাছড়া ১০ দিন বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া এলাকা ১০ দিন ধরে বিদ্যুৎহীন। ফলে এলাকার ৩০০ পরিবার কষ্টে দিন যাপন করছে। এলাকাবাসী জানায়, ২ ও ৩ আগস্ট রাতের আঁধারে দুটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি হওয়ার পর ওয়াগ্গাছড়া এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এ ব্যাপারে একাধিকবার ধরনা দেওয়ার পরও পিডিবি নতুন ট্রান্সফরমার বসানোর কোনো ব্যবস্থা নেয়নি।কাপ্তাই পিডিবি সূত্র জানায়, ওয়াগ্গাছড়া ইউনিয়নের ধোলইন্নাছড়া এলাকা ও দেবতাছড়া এলাকা থেকে পর পর দুই রাতে ১১ হাজার কেভির দুটি ২২০ ভোল্টের বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি হয়। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।কাপ্তাই ওয়াগ্গাছড়া ইউপি চেয়ারম্যান অংলাচিং মারমা বলেন, ট্রান্সফরমার চুরি হওয়ায় ইউনিয়নের দেবতাছড়া, ছোট পাগলি, দেওয়ান পাড়া, মহাজন পাড়াসহ ৩০০ পরিবার ১০ দিন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কত দিন পর তারা বিদ্যুৎ পাবে তারও কোনো নিশ্চয়তা নেই।