ওয়াজেদ আলী সেতুর জমি অধিগ্রহণের চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে করতোয়া নদীর ওপর নির্মাণাধীন ওয়াজেদ আলী মিয়া সেতু ও সংযোগ সড়কের জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের চেক হস্তান্তর শুরু হয়েছে। প্রথম দিনে ১৪ জনকে এই চেক দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মুহা. আহসান হাবিবের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শিবলি সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জমির মালিকদের চেক হস্তান্তর করেন।