ওয়াজেদ মিয়া স্মরণে স্মারকগ্রন্থ প্রকাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে বিজ্ঞান সাধক ড. এম এ ওয়াজেদ মিয়া স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে। বিশিষ্ট এই বিজ্ঞানীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারকগ্রন্থটি প্রকাশ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।আওয়ামী লীগের নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে গ্রন্থটির সম্পাদনা করেন সৈয়দ আশরাফুল ইসলাম, নূহউল আলম ও আফজাল হোসেন। স্মারকগ্রন্থটিতে ওয়াজেদ মিয়ার জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণামূলক লেখা, কবিতা ও ছবি রয়েছে। গত রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে স্মারকগ্রন্থটি হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি।