ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৯ মে। এ উপলক্ষে সকালে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে।
ওয়াজেদ মিয়ার পৈতৃক নিবাস রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুরে জয়সদন প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের পর গরিব লোকজনের মাঝে খাবার বিতরণ করা হবে। পরে বিকেলে উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এবং সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘ওয়াজেদ মিয়া তাঁর মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে জনগণের কল্যাণে যে কাজ করে গেছেন জাতি তা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। তিনি তাঁর কর্মের জন্য শুধু আমাদের কাছে নন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন। বিজ্ঞানমনস্ক জাতি গঠনে তাঁর আদর্শ নতুন প্রজন্মের পাথেয় হয়ে থাকবে।’