ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণসভা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার পালিত হয়েছে পরমাণুবিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শেখ রাসেল শিশু সংসদ এবং জাতীয় গণগ্রন্থাগারে ‘ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন’ স্মরণসভার আয়োজন করে।
নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, জেলার পীরগঞ্জে ওয়াজেদ মিয়ার পৈতৃক নিবাস ফতেহপুর গ্রামে ওয়াজেদ স্মৃতি সংসদ এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তাঁর কবর জিয়ারত করে।