ওয়াজেদুল ইসলাম সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (ডব্লিউএফটিএ) সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান। বিশ্বজুড়ে সবচেয়ে পুরোনো শ্রেণীভিত্তিক সংগঠন ডব্লিউএফটিএ। এর ৩০ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় ওয়াজেদুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় শ্রমিক জোট, শ্রমিক ফেডারেশন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের নেতারা।ওয়াজেদুল ইসলাম ১৯৯৫ সাল থেকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি ১৩টি শ্রমিক সংগঠন নিয়ে গঠিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন ১৯৮৯ সাল থেকে।