ওয়ানস্টপ সার্ভিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে চালু করা হয়েছে প্রযুক্তিনির্ভর ওয়ানস্টপ সার্ভিস। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ গতকাল মঙ্গলবার ওয়ানস্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপাচার্য বলেন, এখন থেকে সনদ, নম্বরপত্র, নিবন্ধন এবং প্রবেশপত্র তোলাসহ শিক্ষা-সংশ্লিষ্ট সেবার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। অল্প সময়ের মধ্যেই এই সেবা দেবে কর্তৃপক্ষ। তিনি ভবিষ্যতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।