ওয়ারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট
বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীর ওয়ারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। মৃত ওই কিশোরের নাম বাপ্পী (১৩)। সে চায়ের দোকানে কাজ করত। বাপ্পী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গোপীনগর গ্রামের সাহেব আলীর ছেলে।

মৃত বাপ্পীর খালু দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ওয়ারীতে জয়কালী মন্দিরের পাশে বাপ্পী আমার চায়ের দোকানে কাজ করত এবং সেখানেই থাকত। দুপুরে চায়ের দোকানের পাশে আমগাছে উঠে আম পাড়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা দুইটার দিকে বাপ্পীকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, বাপ্পীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হবে।