ওয়ারীতে ডাচ্-বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ওয়ারীর ২৫ র্যাংকিন স্ট্রিটে ডাচ্-বাংলা ব্যাংকের ১২৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এতে উপস্থিত অতিথিরা বলেন, ডাচ্-বাংলা ব্যাংক শুধু গ্রাহকের চাহিদা মোতাবেক ব্যাংকিং সেবাই প্রদান করছে না; সেই সঙ্গে মুনাফার একটি উল্লেখযোগ্য অংশ শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি গুরুত্বপূর্ণ সামাজিক কল্যাণ কর্মসূচিতে ব্যয় করে আসছে। বিজ্ঞপ্তি।