ওয়ারীতে তিনজন অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারী থানা এলাকার নারিন্দামোড়ের ধোলাইখালে তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

অগ্নিদগ্ধরা হলেন শাকিল (৪৫), সুমন (৪০) ও মো. শহীদ (৩০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, তাঁদের মধ্যে শাকিলের শরীরের ৩২ শতাংশ, সুমনের ৮৫ শতাংশ ও শহীদের ৮৫ শতাংশ পুড়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, তেতলা ভবনের দ্বিতীয় তলায় তিনজন একসঙ্গে থাকতেন। অগ্নিকাণ্ডের সময় ওই তিনজনের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওয়ারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম অগ্নিদগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে তাঁরা চিকিৎসাধীন।

হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি জানেন বলে জানিয়েছেন।