ওয়ারীর এসি বিস্ফোরণে আরও একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওয়ারী এলাকার একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কমপ্রেশর বিস্ফোরণের ঘটনায় আরও একজন মারা গেছেন। তাঁর নাম পারুল আক্তার (৬৫)। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ২৮ আগস্ট পারুল আক্তারের নাতি ফাহিম শিকদার (১৪) বার্ন ইউনিটে মারা যান। ফাহিম পুরান ঢাকার অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ফয়সাল শিকদারের ছেলে।
গত ২৭ আগস্ট টিপু সুলতান রোডের চারতলা বাড়ির তৃতীয় তলায় ফয়সাল শিকদারের ফ্ল্যাটে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফয়সালের মা পারুল আক্তার ও তাঁর ছেলে ফাহিম গুরুতর আহত হন।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, পারুল আক্তারের শরীরের ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল।