ওয়ারেন্ট অব প্রিসিডেন্স নিয়ে আপিল নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদক্রমসংক্রান্ত (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। অধিকতর শুনানি শেষে গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বলা হয়, আপিল ডিসপোজড অব উইথ এক্সপানশন, মোডিফিকেশন, অবজারভেশন অ্যান্ড ফাইন্ডিংস।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ শুনানিতে অংশ নেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, অধিকতর শুনানির জন্য দিন ধার্য করে আদালত বিস্তারিতভাবে দুই পক্ষের বক্তব্য শুনেছেন। পূর্ণাঙ্গ রায় পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।