ওয়ার্কশপে আগুন অগ্নিদগ্ধ ৫ শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরে একটি ওয়ার্কশপে অগ্নিকাণ্ডে পাঁচ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
অগ্নিদগ্ধ শ্রমিকেরা হলেন মুজিবুর রহমান (৪০), এনামুল হক (৩৫), বিল্লাল হোসেন (৩০), রুবেল (১৫) ও মিজানুর রহমান (২০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল প্রথম আলোকে বলেন, আগুনে বিল্লালের ৪৮ শতাংশ, এনামুলের ৪০ শতাংশ, মিজানুরের ৬০ শতাংশ এবং রুবেলের ৯ শতাংশ পুড়ে গেছে। বিল্লাল, এনামুল ও মিজানুরের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার পলাশ চন্দ্র মোদক বলেন, বিকেল চারটায় শ্যামপুরের বড়ইতলায় ‘হালিম মলডিং ওয়ার্কশপে’ একটি হাইড্রলিক ওয়েল সিলিন্ডার অতিরিক্ত উত্তপ্ত হয়ে বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের দুটি দল গিয়ে আগুন নেভায়।