ওয়ার্কার্স পার্টি আজ মুক্তাঙ্গনে সমাবেশ করবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনজীবনের নানা সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগী করা এবং সাধারণ মানুষকে দেশের সার্বিক অবস্থা জানানোর লক্ষ্যে আজ শনিবার ঢাকার মুক্তাঙ্গনে সমাবেশ করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। পর্যায়ক্রমে জেলায় জেলায় সভা-সমাবেশ, হাটসভা, পথসভা ও স্মারকলিপি পেশ কর্মসূচিও পালন করা হবে। গত বৃহস্পতিবার তোপখানা রোডে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।