ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী সভা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভা গতকাল শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়েছে। সভায় দেশের মহাসড়কগুলোর বিধ্বস্ত অবস্থার জন্য দায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দায়িত্বহীনতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১৭-১৮ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন সফল করার জন্য সর্বস্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।