ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস ২৪ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পাঁচ দিনব্যাপী নবম কংগ্রেস আগামী ২৪ এপ্রিল শুরু হবে। এ কংগ্রেস ২৮ এপ্রিল পর্যন্ত চলবে।
গত শুক্র ও শনিবার অনুষ্ঠিত পার্টির দুদিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ সব থানা শাখা সম্মেলন এবং ১১ মার্চ থেকে ১০ এপ্রিল সব জেলা সম্মেলন সম্পন্ন করা হবে। বাসস।