ওয়ার্কার্স পার্টির প্রীতি সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কংগ্রেস-উত্তর প্রীতি সম্মেলন গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর রমনা পার্কের িগ্রন রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে দলের সভাপতি বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ পলিটব্যুরোর সদস্যদের আমন্ত্রিত অতিথিদের সামনে পরিচয় করিয়ে দেন।
রাশেদ খান মেনন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘রাজশাহীতে অনুষ্ঠিত পার্টির নবম কংগ্রেসে বাংলাদেশে জঙ্গিবাদবিরোধী অসাম্প্রদায়িক চেতনার অভিযাত্রাকে অব্যাহত রাখা এবং দলকে গণমানুষের জীবনঘনিষ্ঠ সংগঠন হিসেবে গড়ে তোলার শপথ নিয়েছি।’
প্রীতি সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন, চীনের রাষ্ট্রদূত লি জুন, ভিয়েতনামের রাষ্ট্রদূত এন কুয়াং থুক, সাংবাদিক কামাল লোহানী, ইংরেজি দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, ঐক্য নাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, গণ-আজাদী লীগের সভাপতি আবদুস সামাদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান, অজয় রায়, িশল্পী ফকির আলমগীর প্রমুখ অংশ নেন।