ওয়ার্কার্স পার্টির ৩৫ কিলোমিটার পদযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনা, গ্রামাঞ্চলে রেশনিংয়ের ব্যবস্থা চালু, ৭২-এর সংবিধান পুনর্বহালসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ওয়ার্কার্স পার্টি গতকাল বৃহস্পতিবার নড়াইলে ৩৫ কিলোমিটার পদযাত্রা করেছে।সদর উপজেলার নলদীর চর ক্লাব চত্বরে পদযাত্রা উদ্বোধন করেন পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড বিমল বিশ্বাস। এ সময় বক্তব্য দেন পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির, নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্বপ্না রানী প্রমুখ। পদযাত্রাটি সদর উপজেলার শিঙ্গাশোলপুর, খড়রিয়া, বিছালী, চাকই, আগদিয়ার হয়ে ক্লাব চত্বরে এসে শেষ হয়। এ সময় অক্ষয় গোলদার, মন্মথ বিশ্বাস, মনি মোহন, নারায়ণ রায়, কুটি মিয়া, বিষ্ণুপদ, আবদুল আলীম প্রমুখ প্রয়াত কমরেডের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।