ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুর-কদমতলী থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদউল্লাহ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ৮৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান খোকনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় টিকাটুলি ইত্তেফাক মোড় থেকে গ্রেপ্তার করা হয় রায়হান খোকনকে। গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে পূর্ব জুরাইনের কমিশনার রোডে সন্ত্রাসীদের গুলিতে খুন হন মোহাম্মদউল্লাহ ও তাঁর গাড়িচালক হারুন উর রশীদ।