ওয়ার্ড কাউন্সিলর আরিফুল গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলামকে গতকাল রোববার আবারও গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২১ আগস্টে গ্রেনেড হামলা এবং নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বোমা হামলার ঘটনায় বিএনপি-সমর্থিত এই কমিশনারকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছিল পুলিশ।আরিফুলের স্ত্রী সেলিনা ইসলাম গতকাল প্রথম আলোকে জানান, ২১ আগস্টে গ্রেনেড হামলা এবং চাষাঢ়ায় বোমা হামলার ঘটনায় ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর আরিফুলকে গ্রেপ্তার করে সিআইডি। ১৪ মাস পর ১৬ নভেম্বর তিনি নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পরপরই কারা ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি। এরপর গতকাল আনারকলি মার্কেটের হত্যা মামলায় তিনি জামিন পান। জামিন পেয়ে বিকেল চারটার দিকে কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে বের হওয়ার পরপরই তাঁকে ফের গ্রেপ্তার করে ডিবি।