ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রত্যাখ্যানের মামলায় গত রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, এক কোটি ৬০ লাখ টাকার চেক প্রত্যাখ্যানের ওই মামলায় আলমগীরকে রোববার গভীর রাতে নগরের মাসদাইর কবরস্থান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ নিয়ে গত এক বছরে আলমগীর তিনবার গ্রেপ্তার হলেন। এর আগে ডেসকোর বিদ্যুৎ বিল প্রতারণা মামলা ও ২৪ লাখ টাকার চেক প্রত্যাখ্যানের মামলায় আলমগীরকে দুই দফায় গ্রেপ্তার করে পুলিশ। ওই দুই মামলায় কিছুদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, আলমগীরের বিরুদ্ধে ডেসকোর বিদ্যুৎ বিল জালিয়াতির ১৭টি, জমি বিক্রির চেক জালিয়াতির ১২টি ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে।