ওয়ার্ড কাউন্সিলর পদে ২০টিতে আ.লীগ ১৭টিতে বিএনপির সমর্থিতরা জয়ী
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পরাজিত হলেও ৪১টি ওয়ার্ড কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিতদের মধ্যে ২০ জনই আওয়ামী লীগের। বিএনপির রয়েছেন ১৭ জন, জামায়াতে ইসলামীর রয়েছেন দুজন। অপর দুজনের কোনো দলীয় পরিচয় পাওয়া যায়নি।রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী গতকাল শুক্রবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামের অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষে এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন। বিজয়ীদের ঘনিষ্ঠ লোকজন ও সমর্থকদের সঙ্গে কথা বলে তাঁদের দলীয় পরিচয় সম্পর্কে জানা গেছে।ওয়ার্ড কাউন্সিলর পদে বিজয়ীরা: ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ীরা হলেন: ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে মোহাম্মদ শাহজাহান (বিএনপি), ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে ফরিদ আহম্মদ চৌধুরী (আ.লীগ), ৩ নম্বর পাঁচলাইশে মো. শফিকুল ইসলাম (আ.লীগ), ৪ নম্বর চান্দগাঁওয়ে মাহবুবুল আলম (বিএনপি), ৫ নম্বরে মো. আজম (বিএনপি), ৬ নম্বর পূর্ব ষোলশহরে মোহাম্মদ হাসান (বিএনপি), ৭ নম্বর পশ্চিম ষোলশহরে ইকবাল হোসেন (বিএনপি), ৮ নম্বর শুলকবহরে শামসুজ্জামান হেলালী (জামায়াত), ৯ নম্বর উত্তর পাহাড়তলীতে আবদুস সাত্তার (বিএনপি), ১০ নম্বর উত্তর কাট্টলীতে নিছার উদ্দিন আহমেদ (আ.লীগ), ১১ নম্বর দক্ষিণ কাট্টলীতে মোরশেদ আকতার চৌধুরী (আ.লীগ), ১২ নম্বর সরাইপাড়ায় মো. বাবুল হক (বিএনপি), ১৩ নম্বর পাহাড়তলীতে মো. মাহফুজুল আলম (জামায়াত), ১৪ নম্বর লালখান বাজারে আবুল ফজল কবির আহম্মদ, ১৫ নম্বর বাগমনিরামে গিয়াস উদ্দিন (আ.লীগ), ১৬ নম্বর চকবাজারে সাঈয়েদ গোলাম হায়দার (আ.লীগ), ১৭ নম্বরে এ কে এম জাফরুল ইসলাম (বিএনপি), ১৮ নম্বর পূর্ব বাকলিয়ায় মো. তৈয়ব (বিএনপি), ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়ায় ইয়াসিন চৌধুরী (বিএনপি), ২০ নম্বর দেওয়ান বাজারে চৌধুরী হাসান মাহমুদ (আ.লীগ), ২১ নম্বর জামালখানে বিজয় চৌধুরী (আ.লীগ), ২২ নম্বর এনায়েত বাজারে আবদুল মালেক (বিএনপি), ২৩ নম্বর উত্তর পাঠানটুলীতে নিয়াজ মোহাম্মদ খান (বিএনপি), ২৪ নম্বর উত্তর আগ্রাবাদে সিরাজুল ইসলাম (আ.লীগ), ২৫ নম্বর রামপুরে আবদুস সবুর (আ.লীগ), ২৬ নম্বর উত্তর হালিশহরে মো. হোসেন (আ.লীগ), ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদে মোহাম্মদ সেকান্দর (বিএনপি), ২৮ নম্বর পাঠানটুলীতে নজরুল ইসলাম (আ.লীগ), ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ীতে শহিদুল ইসলাম (আ.লীগ), ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ীতে জহির আহম্মদ (আ.লীগ), ৩১ নম্বর আলকরণে মো. দিদারুর রহমান (বিএনপি), ৩২ নম্বর আন্দরকিল্লায় জহরলাল হাজারী (আ.লীগ), ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজারে জহিরুল আলম দোভাষ (আ.লীগ), ৩৪ নম্বরে মোহাম্মদ ইসমাইল (বিএনপি), ৩৫ নম্বর বকশিরহাটে নুরুল হক (আ.লীগ), ৩৬ নম্বর গোসাইলডাঙ্গায় জাহাঙ্গীর আলম চৌধুরী (আ.লীগ), ৩৭ নম্বর উত্তর মধ্য হালিশহরে হাসান মুরাদ (আ.লীগ), ৩৮ নম্বর দক্ষিণ মধ্য হালিশহরে গোলাম মোহাম্মদ চৌধুরী (আ.লীগ), ৩৯ নম্বর দক্ষিণ হালিশহরে সরফরাজ কাদের (বিএনপি), ৪০ নম্বর উত্তর পতেঙ্গায় আবদুল বারেক (আ.লীগ) ও ৪১ নম্বর ওয়ার্ডে মো. নুরুল আবছার (বিএনপি)।