ওয়ার্ড বাড়ানোর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার সাবেক কাশিমপুর ইউনিয়নকে আটটি ওয়ার্ডে ভাগ করার দাবিতে গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দেন। এলাকাবাসীর অনেকে জানান, নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনকে ৫৭টি ওয়ার্ডে ভাগ করার খসড়া করা হয়েছে। এতে ৪৬ বর্গকিলোমিটার আয়তনের কাশিমপুর ইউনিয়নকে ভাগ করা হয়েছে ছয়টি ওয়ার্ডে। অথচ ২২ বর্গকিলোমিটার আয়তনের কোনাবাড়ী ইউনিয়নকে ছয়টি ও ২৮ বর্গকিলোমিটারের টঙ্গী পৌরসভাকে ১৫টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। তাই জনবহুল ও শিল্প এলাকাসমৃদ্ধ কাশিমপুর ইউনিয়নকে আটটি ওয়ার্ডে বিভক্ত করা হলে তাঁরা যথাযথ নাগরিক সেবা পেতে পারেন। এ জন্য তাঁরা মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম বলেন, শিগগিরই এ ব্যাপারে বিচার-বিশ্লেষণ করে সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোর চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।