ওয়ার্ড সমেঞ্চলন পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানের মুখে ওয়ার্ড সম্মেলন শেষ না করেই চলে গেলেন আওয়ামী লীগের নগর সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল সোমবার সন্ধ্যায় ৪৪ নম্বর পূর্ব হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।দলীয় সূত্রে জানা গেছে, ওয়ার্ড সম্মেলন চলাকালে স্থানীয় রোটারিয়ান মো. ইলিয়াসের পক্ষ ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আসলামের পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেয়। দুই পক্ষের মারমুখী অবস্থানের কারণে কমিটি না করেই মহিউদ্দিন চৌধুরী ফিরে যান।