ওয়ার্ডের সীমানা নির্ধারণে গণবিজ্ঞপ্তি জারি হবে আগামী সপ্তাহে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ডের সীমানা নির্ধারণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হবে আগামী সপ্তাহে। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ডের সীমানা নির্ধারণের ক্ষমতা দিয়ে জেলা প্রশাসককে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়। সে অনুযায়ী ওয়ার্ডের সীমানা নির্ধারণের জন্য জেলা প্রশাসককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী রবি অথবা সোমবারের মধ্যে নারায়ণগঞ্জে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়।