ওয়ার্ডের ৮০ শতাংশ সড়কই খারাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গত সিটি করপোরেশন নির্বাচনে ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন মোবাশ্বের চৌধুরী। তিনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সভাপতিও। ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
মোবাশ্বের চৌধুরী বলেন, এই ওয়ার্ডটি বেশ পরিকল্পিত। কিন্তু ওয়ার্ডের ৮০ শতাংশ সড়কই খারাপ। সড়ক সংস্কারের বেশ কয়েকটি প্রকল্প নেওয়া হয়েছে। রূপনগর আবাসিক এলাকার পার্শ্ব সড়কগুলো সংস্কারের কাজ শুরু হয়েছে। ২০১৮ সালের জুনের মধ্যে ওয়ার্ডের সব সড়ক সংস্কারের কাজ শেষ হবে। কাউন্সিলর মনে করেন, ৭ নম্বর ওয়ার্ডের মূল সমস্যা মাদক। তিনি বলেন, সড়ক ঝাড়ু দেওয়া, মশা নিধন, সড়কবাতির কাজগুলো নিয়মতান্ত্রিক। এসব কাজ হচ্ছে, হবে। কিন্তু মাদক নিয়ন্ত্রণের নিয়মতান্ত্রিক কোনো উপায় নেই। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে নিয়ে কাজ করা হচ্ছে।
সড়কে ময়লা-আবর্জনার বিষয়ে কাউন্সিলর বলেন, সড়ক থেকে ময়লার কনটেইনার সরিয়ে নিতে একটি এসটিএস বানানো হয়েছে। এসটিএসের সামনের সড়কে বিদ্যুতের লাইন বসানোর কাজ চলছে। এটি চালু হলেও ময়লার গাড়ি প্রবেশ করতে পারবে না। ১৫ দিনের মধ্যে এসটিএস চালু করে ময়লার কনটেইনার সরিয়ে নেওয়া হবে।