প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের পান্থপথ ক্যাম্পাস মিলনায়তনে চলছে ‘৫ম জাতীয় কম-টেক ফেস্টিভ্যাল’। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত এ উৎসব গত বৃহস্পতিবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী। উৎসবে শিক্ষার্থীদের জন্য আইটি অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা, রোবোটিক্স, গেমিং ও প্রোগ্রামিং প্রতিযোগিতা, প্রকল্প প্রদর্শনী, সেমিনার এবং কর্মশালার ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।